PCB Registration
B.Pharm পাস করার পর প্রথম কাজ হলো Pharmacy Council of Bangladesh (PCB)-এ registration করে "A Grade Pharmacist" হওয়া। দেশে চাকরি তো বটেই, বিদেশে license বা চাকরির apply করতেও এটা লাগে।
আপনার department accredited কিনা
B.Pharm degree দিয়ে registration পেতে হলে university-র pharmacy department-কে PCB-র accreditation পেতে হয়। Accreditation একবার পেলেই শেষ না, council নির্দিষ্ট সময় পরপর inspection করে renew করে। তাই আপনার department-এর accreditation এখন হালনাগাদ আছে কিনা, সেটা PCB-র website বা department office থেকে জেনে নিন।
Private university বা affiliated college-এ পড়লে এখনই একটা কাজ করে রাখুন
Pharmacy-তে প্রতি batch-এ কতজন ভর্তি নেওয়া যাবে, সেটা PCB ঠিক করে দেয়। তাই department office-এ জিজ্ঞেস করুন: ভর্তির পর আপনার PCB pre-registration ঠিকমতো হয়েছে কিনা, আর আপনার batch-এর seat council-এর অনুমোদিত কিনা। পাস করার পর ঝামেলায় পড়ার চেয়ে এখনই নিশ্চিত হয়ে নেওয়া ভালো। যাচাই করে নিন
Registration-এর process
পুরো process আর কী কী document লাগবে, সেটা department office আর PCB-র website থেকে জেনে নিন। নিয়ম মাঝে মাঝে বদলায়, তাই seniors-দের পুরোনো অভিজ্ঞতার ওপর পুরো ভরসা না করাই ভালো।